Thursday, 16 April 2026

বিসিবির কমিটিতে এবার যুক্ত হলেন প্রতিমন্ত্রী ইশরাকের ভাই

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগের পরিচালনা পর্ষদ ভেঙে সপ্তাহখানেক আগে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই নতুন কমিটি গঠনের পরপরই বিসিবিতে যুক্ত হয়েছেন মাশরুর হোসেন, যিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের চাচাতো ভাই।


মাশরুর এখন লজিস্টিক ও প্রোটোকল কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এই লজিস্টিক কমিটির প্রধান হিসেবে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস।





সূত্র অনুযায়ী, এই অ্যাডহক কমিটিকে তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ১১ সদস্যের এই কমিটি ঘোষণা করে, যার নেতৃত্বে আছেন তামিম ইকবাল।


কমিটির সদস্যদের মধ্যে কয়েকজন রাজনৈতিক পরিবারের সদস্যও রয়েছেন। যেমন-মির্জা ইয়াসির আব্বাস, যিনি মির্জা আব্বাসের ছেলে; সৈয়দ ইব্রাহিম আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে; ইসরাফিল খসরু, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরুর ছেলে; এবং রাশনা ইমাম, যিনি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী।

Friday, 10 April 2026

খুঁজে পেতে সাহায্য করুন


 চাঁদপুরের হাজীগঞ্জে মিনহাজ মাদ্রাসার এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) মিনহাজ মাদ্রাসা থেকে হাজীগঞ্জ বড় মসজিদে নামাজ আদায়ের

 উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি মিনহান হোসেন (১২-১৩)। এরপর থেকে তার কোনো

 সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ শিশুটির পরিবার ও স্বজনরা চরম উদ্বেগের মধ্যে দিন পার করছেন। কোনো হৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।



নিখোঁজ ব্যক্তির তথ্য:

নাম: মো. মিনহান হোসেন

পিতার নাম: মৃত সাইফুল ইসলাম

বয়স: আনুমানিক ১২-১৩ বছর

যোগাযোগ নম্বর:

📞 01673538859

👉 সকলের কাছে অনুরোধ, সংবাদটি শেয়ার করে শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহায়তা করুন।

Monday, 6 April 2026

যেভাবে আ'ট'ক হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন




এবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত (৭ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ সড়কে অবস্থিত তার নিজ বাসভবন থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ডিবির একটি বিশেষ দল গভীর রাতে এই অভিযান পরিচালনা করে। ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা শিরীন শারমিন চৌধুরীকে অবশেষে আইনের আওতায় আনা হয়েছে। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই তার অবস্থান নিয়ে নানা গুঞ্জন চলছিল। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর তথ্যও ছড়িয়ে পড়ে।



ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর টানা এক দশকেরও বেশি সময় তিনি এ গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ পুনরায় সরকার গঠন করলে তিনি আবারও স্পিকার নির্বাচিত হন। তিনি রংপুর–৬ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসছিলেন।


উল্লেখ্য, ৫ আগস্ট গণ–আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করার পর ড. শিরীন শারমিন চৌধুরীও তার পদ থেকে পদত্যাগ করেন। এরপর দীর্ঘ সময় তাকে প্রকাশ্যে দেখা যায়নি।

যে কারণে যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান

 




চলমান সংঘাতের ‘চূড়ান্ত অবসান’ দাবি করে ইরান আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র-এর দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।


প্রতিবেদন অনুযায়ী, ইরান একটি শর্তসাপেক্ষ অবস্থান তুলে ধরে জানায়—শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং সংঘাতের স্থায়ী সমাধান প্রয়োজন।


তেহরান যে দাবিগুলো দিয়েছে, তার মধ্যে রয়েছে—অঞ্চলে সব ধরনের সামরিক সংঘাত বন্ধ করা, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে একটি কার্যকর প্রটোকল প্রণয়ন, এবং ইরানের ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার।


বিশ্লেষকদের মতে, ইরানের এই অবস্থান ইঙ্গিত করছে যে তারা অস্থায়ী সমঝোতার বদলে দীর্ঘমেয়াদি রাজনৈতিক সমাধান চায়।


এদিকে ডোনাল্ড ট্রাম্প একটি পৃথক ৪৫ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবকে “খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ” হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে বড় ধরনের চুক্তির পথ খুলে দিতে পারে।


তবে দুই পক্ষের অবস্থানে এখনও স্পষ্ট দূরত্ব থাকায় কূটনৈতিক সমাধান কত দ্রুত সম্ভব হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।





চলমান সংঘাতের ‘চূড়ান্ত অবসান’ দাবি করে ইরান আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র-এর দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।


প্রতিবেদন অনুযায়ী, ইরান একটি শর্তসাপেক্ষ অবস্থান তুলে ধরে জানায়—শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং সংঘাতের স্থায়ী সমাধান প্রয়োজন।


তেহরান যে দাবিগুলো দিয়েছে, তার মধ্যে রয়েছে—অঞ্চলে সব ধরনের সামরিক সংঘাত বন্ধ করা, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে একটি কার্যকর প্রটোকল প্রণয়ন, এবং ইরানের ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার।


বিশ্লেষকদের মতে, ইরানের এই অবস্থান ইঙ্গিত করছে যে তারা অস্থায়ী সমঝোতার বদলে দীর্ঘমেয়াদি রাজনৈতিক সমাধান চায়।


এদিকে ডোনাল্ড ট্রাম্প একটি পৃথক ৪৫ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবকে “খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ” হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে বড় ধরনের চুক্তির পথ খুলে দিতে পারে।


তবে দুই পক্ষের অবস্থানে এখনও স্পষ্ট দূরত্ব থাকায় কূটনৈতিক সমাধান কত দ্রুত সম্ভব হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

হাসির আড়ালে সংগ্রাম লুকিয়ে রাখা কে এই ভাইরাল তাজু!



সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই ভাইরাল হয়ে ওঠা একজন মানুষ- তাজু ভাই ২.০। কারো কাছে তিনি হাসির খোরাক, আবার কারো কাছে অনুপ্রেরণা বা সাহসী একজন মানুষ হিসেবে পরিচিতি পেয়েছেন। কিন্তু এই ভাইরাল হওয়ার পেছনে লুকিয়ে আছে এক কঠিন জীবনসংগ্রাম, দারিদ্র্য আর অদম্য স্বপ্নের গল্প।


তাজু ভাই নিজেই বলেন, মানুষকে হাসাতে পারলেও তার নিজের জীবনে কষ্টের শেষ নেই। আড়ালে চোখের পানি ধরে রাখেন তিনি। সেই কষ্ট, সেই আবেগ থেকেই ভিডিও বানানোর শুরু। অনেকেই তাকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে, তবুও তিনি থামেন না। কারণ তার লক্ষ্য শুধু বিনোদন নয়- নিজের এলাকার বাস্তবতা সবার সামনে তুলে ধরা।


দরিদ্র পরিবারে জন্ম নেওয়া তাজু ভাইয়ের জীবনের গল্প যেন সংগ্রামের প্রতিচ্ছবি। বসবাসের জন্য নেই পাকা ঘর; ভাঙাচোরা একটি কুঁড়েঘরেই তাদের দিন কাটে। কখনো ঝড়-বৃষ্টিতে সেই ঘরটিও টিকে থাকে না। নিজের একটি ঘর বানানোর স্বপ্ন থাকলেও তা এখনো অধরা। তবুও আশা ছাড়েননি তিনি। বিশ্বাস করেন, সবই সৃষ্টিকর্তার ইচ্ছা।


তাজু বলেন, আমার ৮ জনের সংসার। বাবা-মা অসুস্থ, শ্রবণপ্রতিবন্ধী। ঢাকায় নির্মাণশ্রমিকদের হেল্পার হিসেবে কাজ করি। পরিবারের দুঃখ-কষ্ট ভুলতে ভিডিও করি। আমি সাংবাদিক নই। আপনারা সাংবাদিকরা নারায়ণপুরে আসেন না, আমাদের এলাকার খবর করেন না। আপনাদের এখানে আনার জন্যই আমি ভিডিও করি। আমি বোকাসোকা মানুষ, আমার ভুল হতেই পারে। আপনারা আমাকে ট্রোল করেন—এতে আমার কষ্ট নেই। আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক।


ভিডিও বানানোর পেছনে তার আরেকটি বড় উদ্দেশ্য হলো চরাঞ্চলের মানুষের দুর্দশা তুলে ধরা। তিনি চান, দেশের প্রত্যন্ত অঞ্চলের ভাঙা রাস্তা, অবহেলিত জনপদ এবং অসহায় মানুষের জীবন যেন সবার নজরে আসে। তার ভাষায়, ‘মানুষ খুশি থাকলে আমিও খুশি।’


তাজু ভাইয়ের কথাবার্তা হয়তো গোছানো নয়, কখনো এলোমেলো। কিন্তু সেই সরলতাতেই আছে এক ধরনের আন্তরিকতা, যা দর্শকদের মনে দাগ কাটে।


স্থানীয়দের মতে, তিনি অত্যন্ত সৎ, সহজ-সরল এবং ভালো মনের মানুষ। ছোটবেলা থেকেই দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন। তাঁর মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। পরবর্তীতে তাজু নিজেও জীবিকার সন্ধানে ঢাকায় গিয়ে ছোটখাটো কাজ করেছেন।


বর্তমানে ভাইরাল হওয়ার পরও নিজেকে বদলাননি তিনি। সমালোচনা কিংবা ট্রল—কোনোটিই তাকে দমাতে পারেনি। বরং তিনি এটাকেই নিজের স্বপ্নপূরণের পথ হিসেবে দেখছেন। তিনি আশা করেন, তার ভিডিও দেখে একদিন দেশের দায়িত্বশীল ব্যক্তিরা চরাঞ্চলের উন্নয়নে এগিয়ে আসবেন।mo

বিসিবির কমিটিতে এবার যুক্ত হলেন প্রতিমন্ত্রী ইশরাকের ভাই

  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগের পরিচালনা পর্ষদ ভেঙে সপ্তাহখানেক আগে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই নতুন কমিটি গঠনের পরপরই বিস...